ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩-১০-২০২২ বিকাল ৫:৩৮

সিলেটের বালাগঞ্জে লিজ বহির্ভূত জায়গায় স্টিল বডি একাধিক নৌকা লাগিয়ে বালু উত্তোলনের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের পূৃব ইছাপুর এলাকায় সরেজমিনে স্টিল বডি ধরে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট রোজানা আক্তার। স্টিল বডিতে থাকা মালিক মো. শামীম মিয়া নামের একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার জানান, নিয়ম বহির্ভূতভাবে বালাগঞ্জের সীমানা থেকে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ইছাপুর গ্রামে মোঃ শামীম মিয়া নামের একজনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী  ৫০০০০ টাকা জরিমানা করা হয়।

স্থানীয়রা জানায়, পূর্ব পৈলনপুর ইউনিয়নে পূর্ব ইছাপুর এলাকায় সোমবার সকালে কয়েকটি স্টিলবডি বালু নৌকা আসে। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে স্থানীয় ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

প্রীতি / প্রীতি

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার