বয়ফ্রেন্ড দিবস আজ
আজ ৩ অক্টোবর বয়ফ্রেন্ড দিবস। বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। তবে, কাছের বন্ধু বা প্রেমিক যেই হোক না কেন একজন ভালো বন্ধু কিন্তু সবার প্রয়োজন। বয়ফ্রেন্ড দিবসে চাইলেই প্রিয় বন্ধুকে কতটা ভালোবাসেন তা বোঝাতে পারেন। তার জন্য আজকের দিনটি উদযাপন করতেই পারেন।
তবে, বয়ফ্রেন্ড দিবসটি এমনভাবে উদযাপন করুন যেন তাকে যথাযথ সম্মান দেখানো হয়। এখন প্রশ্ন হলো- বয়ফ্রেন্ড দিবস কীভাবে উদযাপন করবেন- চাইলে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোনো কফিশপে বসে কফি খেতে পারেন।
কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন। তবে, যেহেতু তিনি প্রতিদিন আপনার ছোট ছোট কাজ করে দেন তাই, আজ তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। হয়তো আপনার প্রশংসায় তিনি অনেক খুশি হবেন।
তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। বই, ডায়েরি, মগ- এসব উপহার দিতে পারেন। চাইলে তাতে কিছু খোদাই করেও দিতে পারেন। এছাড়া তাকে পারফিউম দিতে পারেন, ঘড়ি দিতে পারেন- আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন।
বিশ্বে প্রথম বয়ফ্রেন্ড দিবস পালন করা হয় ২০১৪ সালে। যদিও তা ‘অফিসিয়াল’ ছিল না। তবে, তখন থেকেই দিবসটি জনপ্রিয় হতে শুরু করে।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ