ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

মেম্বারের হামলার ঘটনায় আমাকে জড়িয়ে মিথ্যাচার হচ্ছে : চেয়ারম্যান মজনু 


ফরিদপুর প্রতিনিধি  photo ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২২ দুপুর ১১:১৯

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের নির্বাচিত রিপন মেম্বারের ওপর হামলার ঘটনায় চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনুকে জড়িয়ে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। সোমবার (৩ অক্টোবর) ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি করা হয়। 

মানববন্ধনে চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু বলেন, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের অভ্যন্তরে রিপন মেম্বারের সাথে যে ঘটনা ঘটেছে, ওই ঘটনা ওদের একান্ত নিজস্ব বিষয়। ওরা পরস্পর বন্ধু বটে। আমি শুনেছি ওরা নিজেরা নিজেরাই ধস্তাধস্তি করেছে। উপরোক্ত কথা গুলো বলেছেন ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু। 

শহীদুল ইসলাম মজনু আরো জানান, মানববন্ধনে দাঁড়িয়ে মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সদস্যরা উল্লেখ করেছে- আমার ইন্ধনে এবং নির্দেশে শামসুল হক, ইলিয়াস মেম্বারসহ কতিপয় ব্যক্তি হামলা করেছে। কিন্তু এ কথা সত্য নয়। সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

তিনি বলেন, যারা মানববন্ধন করেছেন তাদের সাথে আমার দীর্ঘদিনের এলাকাভিত্তিক রাজনৈতিক বিরোধ চলছে। তাই আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।

প্রীতি / জামান

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ