মাওলানা মো. আবু ইউসুফ মৃধা উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২-এর আওতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হিসেবে দ্বীন শিক্ষার আলোয় আলোকিত প্রতিষ্ঠান খ্যাত ভাঙ্গা উপজেলার কাউলীবেড়ার পল্লীপাড়ার ইকামাতে দ্বীন মডেল কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু ইউসুফ মৃধা নির্বাচিত হয়েছেন।
গত শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার সেমিনারকক্ষে বিভিন্ন মাদ্রাসা প্রধানগণের সাথে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট মো. আবু ইউসুফ মৃধার হাতে তুলে দেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. আজিমউদ্দিন।
জানা গেছে, নিজস্ব কর্মদক্ষতা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক উপায়ে ও সঠিক ধারায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পাঠদান পরিচালনায় মো. আবু ইউসুফ মৃধা তার শিক্ষাপ্রতিষ্ঠানকে ইসলামিক আলোয় একটি উন্নত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দক্ষিণাঞ্চলে ব্যাপক সুপরিচিতি করেছেন।
উপজেলা পর্যায়ে এর আগেও বেশ কয়েকবার এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি দুবার নির্বাচিত হন।
অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা বলেন, মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার মতো ক্ষুদ্র মানুষকে যারা মূল্যায়ন করেছেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমি চাই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ সরকারের শিক্ষা উন্নয়নের ধারায় নিজেদের মেধা দিয়ে দ্বীন ইসলামিক শিক্ষা ও আধুনিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকদের সমন্বয়ে আরো এগিয়ে চলুক। আমার আজকের সম্মাননা আমার প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসর্গ করলাম।
প্রীতি / জামান
আবারও র্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী
রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা
বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা
পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ
কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ
নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের
রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান