দক্ষিণ আইচায় বিদ্যুৎস্পর্শে বৃদ্ধা নিহত
ভোলার চরফ্যাশন উপজেলায় মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে্ এ সময় আহত হয়েছেন ৪ জন। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ আইচা থানার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মীরা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঞ্চন বদ্দি নিজ ঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎস্পর্শে তার শাশুড়ি সালেয়া বেগমের মৃত্যু হয়। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে এলে একই বাড়ির ৪ জন আহত হন। আহত ৪ জনকে স্থানীয় চরকচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কাঞ্চন বদ্দির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চরফ্যাশন ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়। সালেয়া বেগম উত্তর চরমানিকা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত ফজর আলীর স্ত্রী।
সালেয়া বেগমের স্বজনরা জানান, উত্তর চরমানিকা মীরা বাড়ির কাঞ্চন বদ্দি তার পাকঘরের পাশে মরা সুপারি গাছ কাটার সময় বিদ্যুতের তারের ওপর সুপারি গাছ পড়ে বিদ্যুতায়িত হয়ে সালেয়া বেগম মৃত্যুবরণ করেন। এ সময় সালেয়া বেগমকে উদ্ধার করতে আসা একই বাড়ির কাঞ্চন বদ্দি, ইব্রাহিম খান, সিদ্দিক খান এবং জোছনা বেগম আহত হন। পরে বাড়ির লোকেরা বিদ্যুৎ অফিসে ফোন করলে বিদ্যুৎ বন্ধ করলে স্থানীয়রা সালেয়া বেগমের মৃতদেহ উদ্ধার করেন।
দক্ষিণ আইচা থানার (ওসি) হারুন অর রশিদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯
লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
Link Copied