ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

অক্টোবর মাসজুড়ে রাজপথ দখলে রাখবে বিএনপি


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ১২:১

অক্টোবর মাসজুড়ে খুলনার রাজপথ দখলে রাখার পরিকল্পনা নিয়েছে বিএনপি। এজন্য বিভাগীয় গণসমাবেশসহ একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করতে খুলনায় আসছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় এবং দেশের শীর্ষ পেশাজীবী নেতৃবৃন্দ। গণসমাবেশ ও মতবিনিময় সভায় যোগ দিবেন তারা।

খুলনার বিএনপি নেতারা জানান, জ্বালানী তেল, চাল, ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধিসহ সারাদেশে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ আগামী ২২ অক্টোবর শনিবার খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা হিসেবে কর্মসূচি সমন্বয় করবেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে আগামী ৬ অক্টোবর বৃহস্পতিবার ভোলা, মুন্সিগঞ্জসহ সারাদেশে নিহত নেতাকর্মীদের স্মরণে বিকেল সাড়ে ৩টায় রেল স্টেশন চত্বর থেকে মহানগর বিএনপির উদ্যোগে শোক র‌্যালি বের হবে। একই ইস্যুতে আগামী ১০ অক্টোবর শোক র‌্যালি করবে খুলনা জেলা বিএনপি।

এছাড়া আগামী ১৫ অক্টোবর খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে ‘জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ অপরিহার্য’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করবে বিএনপি। বিএনপি মিডিয়া সেল আয়োজিত এই মতবিনিময় সভা নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজ ও পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত রাখবেন। দেশের শীর্ষ পেশাজীবী নেতৃবৃন্দ এই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

খুলনা মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা জানান, বিএনপির আন্দোলনে গুণগত পরিবর্তন এসেছে। সরকারবিরোধী সব রাজনৈতিক সংগঠনের সাথে যুগপৎ আন্দোলনের জন্য সার্বিক প্রস্ততি নিচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেখানে সম্পৃক্ত হচ্ছেন পেশাজীবীরাও। এজন্য অক্টোবর মাসব্যাপি নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, খুলনার গণসমাবেশকে স্মরণকালের বৃহত্তম গণজমায়েতে রূপ দেওয়ার চেষ্টা চলছে। কর্মসূচি সফল করতে বিএনপি ও প্রতিটি অঙ্গ সহযোগী সংগঠনের থানা, ওয়ার্ড, ইউনিয়ন এবং প্রতিটি ইউনিট পর্যায়ে সভা সমাবেশ, প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নগর ও গ্রামের হাটে মাঠে শহরে বিপনী বিতান ও জনসমাগমস্থলে এক লাখ লিফলেট বিতরণ করা হবে। এসব দেখভালের জন্য ১১টি সাব কমিটি গঠন করা হয়েছে।

প্রীতি / প্রীতি

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি