পাইকগাছার জিরোপয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজ পরিদর্শনে এমপি বাবু
খুলনার পাইকগাছায় মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু'র নিজস্ব উদ্যোগ ও সার্বিক সহযোগীতায় প্রায় ৫০লক্ষ টাকা ব্যায়ে পাইকগাছা পৌরসভাধীন জিরো পয়েন্টে নির্মিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল।
ম্যুরাল নির্মাণের কাজ চলছে,এরই ধারাবাহিকতায় বুধবার (৫অক্টোবর) সকালে এ নির্মান কাজ পরিদর্শন করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃআক্তারুজ্জামান বাবু।এ সময় তিনি কাজের অগ্রগতি বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং বলেন,বঙ্গবন্ধুর ম্যুরাল বাংলাদেশে অনেক আছে।
কিন্তু আমার নির্বাচনী এলাকা কয়রা-পাইকগাছায় ইতিপূর্বে কোন ম্যুরাল ছিল না। পাইকগাছার জিরো পয়েন্টে যে ম্যুরাল তৈরি হচ্ছে এটি অনেক সুন্দর ও দৃষ্টিনন্দন ডিজাইন হবে। দেখে মনে হবে-এইতো বঙ্গবন্ধু, যিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। বঙ্গবন্ধুর ম্যুরালটি দেখে দূর থেকে মানুষের মনটা ভরে যাবে।
বঙ্গবন্ধুর ঋণ শোধ করার নয়, এই কাজের মাধ্যমে আমরা তৃপ্তি পাব। অচিরেই এ ম্যুরালের নির্মাণকাজ শেষ করা হবে।আর এ ম্যুরালটি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে। সর্বোপরি,এই স্থানটি হবে অন্যতম দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়।
এ সময় আরো উপস্হিত ছিলেন, পাইকগাছা উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,জেলা আ'লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, উপজেলা যুবলীগের সাবেক সদস্য এম,এম আজিজুল হাকিম, মোঃ আকরামুল ইসলাম সহ স্থানীয় জনগন ও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রীতি / প্রীতি
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড