ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর

দৌলতখানে প্রধানমন্ত্রীর উপহার সেই অসম্পন্ন ঘরের কাজ শুরু


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৩৬
২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে দেশের ৬৪ জেলার ৪৮২টি উপজেলার সাথে ভার্চুয়াল সংযুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন ৬৯হাজার ৯শত ৪জন পরিবারে মাঝে প্রথম পর্যায়ে  মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করেন। 
পত্রিকায় 
এরই ধারাবাহিকতায় দৌলতখান উপজেলায় প্রথম পর্যায়ে ৪২টি ঘর হস্তান্তর করা হয়। তবে এ উপজেলায় ৪২টি ঘরের মধ্যে একটি ঘর কাগজে কলমে হস্তান্তর  দেখানো হলেও  ঘরটি ৬ মাস ধরে এখনও নির্মাণ অসম্পূর্ণ রয়েছে।’
 
গতকাল এ সংক্রান্ত একটি প্রতিবেদন দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত হলে আজ বৃহস্পতিবার (৮জুলাই) সকাল থেকেই তড়িঘড়ি করে ওই অসম্পূর্ণ ঘরটি নির্মাণ করতে দেখা যায়। নির্মাণ শ্রমিকরা জানান, ‘দ্রুত সময়ের মধ্যেই ঘরের কাজটি সম্পন্ন করা হবে ।’
 
উল্লেখ্য: দৌলতখান উপজেলার চরপাতা হাই স্কুল সংলগ্ন পেধা বাড়ির দরজায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর অধীনে ১০টি গৃহনির্মাণ করা হয়েছে। এর মধ্যে নাজমা বেগম নামে এক গৃহহীন নারীর নামে মুজিবর্ষের প্রথম পর্যায়ের একটি ঘর বরাদ্ধ দেয়া হয়। তবে ঘরটি কাগজে কলমে হস্তান্তর দেখানো হলেও বাস্তব চিত্র ছিল ভিন্ন। হস্তান্তরের  ৬ মাস পেরিয়ে গেলেও ঘরটি অনিয়মের স্বাক্ষী হয়ে দাড়িঁয়ে ছিল। ঘরের চালে টিন না থাকায় বৃষ্টিতে ঘরটির  নির্মাণে ব্যবহৃত নির্মাণ উপকরণ গুলো নষ্ট হয়ে যাচ্ছিল।’
 
বিষয়টি গতকাল ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরীকে অবহিত করা হলে তিনি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।’

এমএসএম / এমএসএম

হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, চাইনিজ কুড়াল ও নগদ টাকাসহ মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

বাউফলে অসচ্ছল ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ঢেউটিন বিতরণ

আড়ানী পৌর এলাকায় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ,আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি

খাম্বার সঙ্গে ট্রাকের ধাক্কা, ছিটকে পড়ে যুবকের মৃত্যু

ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু

খাল খনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা ফেরত দিলেন সাটুরিয়ার ইউএনও

বাঘার জনপদে নতুন উদ্যমে জেগে উঠল ‘স্বপ্নসারথি’ কিশোরীরা

ভূরুঙ্গামারীতে সোনাহাট এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে প্রবাসীদের ই-পাসপোর্ট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত

ধর্মপাশায় ওসি কর্তৃক অর্থের বিনিময়ে হত্যা মামলার মূল আসামীসহ ০৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজনের বিরুদ্ধে মামলা