খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস মিয়ানমারের : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, মিয়ানমার যদি আমাদের প্রতিনিয়ত খোঁচায় তাহলে বাধ্য হয়ে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের সীমান্ত রক্ষীবাহিনী সার্বক্ষণিক কড়া পাহারা দিচ্ছে। এদের সঙ্গে সেনাবাহিনীসহ অন্য বাহিনীও নিরাপত্তা দিচ্ছে। শুধু তাই নয় সবচেয়ে বড় শক্তি আমাদের দেশের জনগণ।
আজ বুধবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, মিয়ানমারের সাহস নেই আমাদের সরাসরি কিছু করার। তবে খুঁচিয়ে খুঁচিয়ে ডিস্টার্ব করার অভ্যাস আছে তাদের। সেটা নতুন নয়, বহুদিন ধরে করছে। এটা দুনিয়ার মানুষ জানে। আমাদের প্রয়োজন সহ্য আর সেটা আমাদের সরকার প্রধান দেখাচ্ছে। এটা ভালো।
এম এ মান্নান বলেন, মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করলে করা যাবে। এতে বহু মানুষ মারা যাবে। কিন্তু সেটাতে কোনো ফায়দা হবে না।আমাদের মূল বার্তা হলো বাংলাদেশ শান্তিপূর্ণ রাষ্ট্র। আমরা যুদ্ধ বিদ্রোহ চাই না, মানুষের কষ্ট হয়। আমরা সীমান্তে শান্তি চাই এমনকি দেশের ভেতরেও।
নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনের সময় দেশের পুলিশ, ডিসি সবাই নির্বাচন কমিশনের কথা শোনে। আমরা সেই সময় নির্বাচনের প্রার্থী থাকি। আমরাও চাই শান্তিপূর্ণ নির্বাচন হোক। আর সেটা একমাত্র করতে পারবে নির্বাচন কমিশন। অহেতুক একটা দল আমাদের দোষ দেয়।
প্রীতি / প্রীতি
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ