ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিয়েপাগল ভেন্ডারী গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-১০-২০২২ দুপুর ৪:৩৮

ঠাকুরগাঁওয়ে বিয়ে করে যৌতুকের টাকা গ্রহন করে স্ত্রীকে তালাক দেওয়ায় তার নেশা। তিনি কৌশলে বিভিন্ন প্রলোভনে নারীদের বিয়ে করে যৌতুকের টাকা গ্রহন করে। পরে টাকা পাওয়ার পরপরই তালাক দিয়ে দেন। এমন করে প্রায় ১০/১২ টি বিয়ে করেছেন তিনি। তিনি সদর উপজেলার কুমারপুর (ভুল্লি) গ্রামের মৃত উসমান আলীর ছেলে মো: আবুল হাসেম ভেন্ডারী (৫৭)। একই জাতীয় অপরাধের জন্য সৈয়দা বেগম (৩৫) নামে এক মহিলা সদর থানায় ১ অক্টোবর তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায়, ওই নারী স্বামী পরিত্যাক্তা হয়ে বাপের বাড়িতে বসবাস করে আসছিলেন। গত ২৯ সেপ্টেম্বর আবুল হাসেম ভেন্ডারী ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পৌর শহরের তেলীপাড়ায় কাজী অফিসে নিয়ে এসে উভয়ের সম্মতিক্রমে বিয়ে করেন। পরদিন ওই নারীকে নিয়ে সদর উপজেলার বালিয়া ইউপির সামনে ভেন্ডারীর বাড়িতে নিয়ে যায়।

ভেন্ডারী ভাড়িতে প্রবেশের আগেই ওই নারীর কাছে ১ লাখ টাকা যৌতুক দাবি করেন। ওই নারী স্বামী পরিত্যাক্তা ও গরীব উল্লেখ করলে ভেন্ডারী তাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে বেধরক মারপিট করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ভেন্ডারী বাড়ির মেই গেট লাগিয়ে দেন। পরে এলাকাবাসী জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ গিয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ভেন্ডারীকে গ্রেফতার করে।

 

প্রীতি / প্রীতি

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার