ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আশুগঞ্জে দুইশ তিন বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক


প্রবীর চৌধূরী রিপন photo প্রবীর চৌধূরী রিপন
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ২:৫৮

দুইশ তিন বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে । আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় অভিযান করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. সাকিল (২৭) জেলার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার মো. মন্তু মিয়ার ছেলে, বিজয়নগর উপজেলার কালিসীমা এলাকার মো. বছির মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (১৯) ও একই উপজেলার আলাদাউদপুর এলাকার মো. করম আলীর ছেলে মো. শাহআলম (২৪)।আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় অভিযান পরিচালনা করে সিএনজিচালিত অটোরিকসাসহ তাদের আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকসা তল্লাসী করে ২০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তারা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদক দেশে প্রবেশ করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে থাকে। আটককৃত তিনজন চিহৃিত মাদক ব্যবসায়ি। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেফতার

চিলমারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক/মা সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও পুনর্বাসন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফুলছড়িতে বিদ্যালয় স্থানান্তর নিয়ে ৯ মাসের বিরোধ, রোদ-বৃষ্টিতে চলছে পাঠদান

ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের উদ্যোগে Joy of Giving অনুষ্ঠিত

সাংবাদিকের মোবাইল চুরি: বিকাশের পিন রিসেট ও অর্থ লেনদেনের অভিযোগ

ঘিওরে মহীলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

বেনাপোল বন্দরে ৩ ট্রাক পণ্য লোপাটের অভিযোগ: দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত

জামিয়া পটিয়ায় কওমী শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার

সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, চলছে দাফনের প্রস্তুতি

কেরানীহাট টিআই নুরে আলমের মাসিক চাঁদা ১০ লাখের উপরে,ভাগ যায় জামায়াত পন্থী নেতাদের পকেটেও

‎কুতুবদিয়ার কৃতী সন্তান শরিফুল ইসলাম এখন চিকিৎসক