শাহজাদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
‘সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৬অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বীর মুক্তিযোদ্ধা খোকন মাষ্টার, আনোয়ার হোসেন বাবু, মো. মিজানুর রহমান (বাচ্চু), সাইফুল ইসলাম প্রমূখ। এসময় ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ ইউপি সচিব, উদ্যোক্তা, উপজেলা পরিষদের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ১৩ টি ইউনিয়নের জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজের অগ্রগতির ভিত্তিতে ৩ ক্যাটাগরীতে ৩ জনকে ক্রেষ্ট প্রদান করা হয়। এতে সেরা চেয়ারম্যান হিসেবে ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সেরা ইউপি সচিবের ক্রেষ্ট গ্রহণ করেন গাড়াদহ ইউপি সচিব আবুল কালাম আজাদ, সেরা গ্রাম পুলিশের ক্রেষ্ট গ্রহণ করেন পোরজনা ইউনিয়নের গ্রাম পুলিশ ফুলচাঁদ মিয়া।
এমএসএম / এমএসএম
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন