ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে চোর সন্দেহে ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ মহিলার জেল-জরিমানা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৩:২৮

জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনে চোর সন্দেহে পাঁচ জন মহিলাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই জনকে ৭ দিনের কারাদন্ড এবং তিন জনকে পৃথকভাবে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত এবং রেল স্টেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় চিলাহটি থেকে ছেড়ে আসা রাজশাহী গামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে একটি ছয়মাস বয়সী শিশুসহ পাঁচজন মহিলা ট্রেন থেকে নামেন। নামার পর তাদের আচরণ ও গতিবিধ সন্দেহ জনক হলে তাৎক্ষণিক রেল স্টেশনে থাকা দায়িত্বরতরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায়। এসময় তাদের কথাবার্তায় অসংগতি ও সন্দেহজনক হওয়ায় থানা পুলিশ ও উপজেলা প্রসাশনকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ইব্রাহিমের স্ত্রী হামিদা আক্তার (২৪) এবং দনু মিয়ার স্ত্রী রিপন আক্তার (৩৫) কে সাত দিনের কারাদন্ড প্রদান করেন। একই গ্রামের অপর তিনজন আলী আসগরের স্ত্রী রোজিনা (৩০) কে ৫’শত, ফারুকের স্ত্রী লিজা (১৮) কে ৫’শত এবং কাজল মিয়ার স্ত্রী মর্জিনা (২০) কে  ১ হাজার টাকা জরিমানা করেন ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম হাবিবুল হাসান বলেন, ‘তারা বিভিন্ন সময় ট্রেন এবং রেলওয়ে স্টেশনে যাত্রিদের টার্গেট করে নিয়মিত চুরি করত। তারা একটি সংঘবদ্ধ চোর চক্র। জিজ্ঞাসাবাদের পর অপরাধ বিবেচনায় তাদের দু’জনকে সাত দিনের জেল এবং তিনজনকে জরিমানা করা হয়’। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ