বিরামপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
‘নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব’ এই শ্লোগানে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা: শ্যামল কুমার রায়, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সহকারী প্রোগ্রামার (আইসিটি) পাপিয়া নাছরীন, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল, চিত্ত রঞ্জন পাহান, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক (সিসিটি) মোস্তাফিজার রহমান মাসুম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। রাষ্ট্রে দ্রুত নাগরিক সেবা প্রদান এবং গ্রহণের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন আবশ্যক। সকলের নিবন্ধন সম্পন্ন হলে তাৎক্ষণিক যেকোনো সেবা প্রদান সহজ হবে। তবে জন্ম-মৃত্যু নিবন্ধন করতে এসে, যেন কেউ হয়রানির শিকার না হয়, সেদিকেও সবাইকে খেয়াল রাখার অনুরোধ করা হয়।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পৌরসভা ও ইউনিয়নের জন্ম-মৃত্যু নিবন্ধন শাখার কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied