কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩৫) নামে এক পথচারীর মৃত্যুর ঘটনা ঘঠেছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত একরামূল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পলাশপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে দেওলিয়াবাড়ী ক্লাসিক ম্যালামাইন ইন্ডাস্ট্রি লিমিটেডে মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার সকালে আনুমানিক সাড়ে ৫ টার সময় গাজীপুর চৌরাস্তা থেকে উত্তর বঙ্গের দিকে যাচ্ছিলো চিনি বোঝাই একটি ট্রাক। কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লাগলে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থল থেকে চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে দুপুর পৌনে দুইটা সময় ট্রাক থেকে চিনি নামানোর সময় বস্তার নিচে চাপা পরা অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে
খবর দিলে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস