উলিপুরে পানিতে ডুবে ৭ম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৌমিতা আক্তার ছোয়া মনি (১৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে। সে সৌদি প্রবাসী ছক্কু মিয়ার কন্যা। মৌমিতা আক্তার এনএস আমিন রেসিডেন্সিয়াল স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে গুনাইগাছ ইউনিয়নের নেফড়া গ্রামে পরিবারের সকলের অজান্তে গোসল করতে গিয়ে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে ডুবে যায় ছোয়া মনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজখবর করে না পেয়ে এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied