মেঘনা নদীতে শুক্রবার রাত থেকে ২২দিন ইলিশ ধরা নিষিদ্ধ
দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর ২০২২ইং পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে। মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত বছরের মতো এবারও আশ্বিন মাসে নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর। এ সময়ে দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ সম্পূর্ন নিষিদ্ধ।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, এখন দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলাসহ দেশের উপকূলীয় বেশ কয়েকটি উপজেলার নদী অঞ্চলের প্রধান প্রজনন কেন্দ্র-গুলোতে এই ২২দিন সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে। একই সঙ্গে ইলিশ আহরণ, পরিবহন, বাজার-জাতকরণ, বিক্রয় ও মজুত সম্পূর্ন নিষিদ্ধ থাকবে। সরকারি এ আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এ কার্যক্রমে মৎস্য বিভাগের পাশাপাশি অংশ নিচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল কুদ্দুস জানান, আশি^ণ মাসে মা ইলিশ সব চেয়ে বেশি পরিমাণ ডিম ছাড়ে। এ সময়টাকে ইলিশের ভরা প্রজনন মৌসুম হিসেবে ধরা হয়। এ সময় মা ইলিশ ডিম ছাড়ার জন্য মেঘনা উপকূলে চলে আসে। যে কারণে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর মোট ২২ দিন মেঘনায় সব ধরনের মাছধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওই সময় যাতে ডিমওয়ালা মা ইলিশ ধরা না হয় সেজন্য অন্যান্য এলাকার মতো মেঘনা নদীর চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় মাছধরার ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তিনি আরো বলেন, সরকারি এ আদেশ অমান্য করলে দন্ডনীয় অপরাধ হিসেবে অভিযুক্তদের কমপক্ষে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদন্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত করা যাবে। তদসংলগ্ন মেঘনা নদী, মাছ বাজার ও আড়তগুলোতে ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা সৃষ্টির লক্ষে নদীর উপকূলীয় এলাকায় মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান