ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মের রাস্তার গাছ কেটে বিক্রি করলেন মিন্টু


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২২ রাত ৯:৪৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাগদা ফার্ম হতে সাহেবগঞ্জ বাজারের রাস্তার গাছ কাটার হিড়িক।
 
জানা গেছে, সাপমারা গ্রামের মিন্টু মিয়া নামে এক ব্যক্তি কোনো নিলাম ছাড়া রাস্তার গাছ কেটে বিক্রি করছেন। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে প্রসাশনের অগোচরে রাস্তার গাছ কেটে বিক্রি করেন তিনি। উক্ত গাছগুলোর আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
 
এ বিষয়ে ৫নং ওয়ার্ডের মেম্বার আজাদের কাছে ফোন করলে তিনি জানান, গাছ কাটার বিষয়ে শুনলাম। তবে মিন্টু মিয়া গাছগুলো কেটেছে।
 
এ বিষয়ে মিন্টু মিয়ার নিকট ফোন করলে তিনি বলেন, গাছ আমরা লাগিয়েছি, আমরাই কেটেছি। তোমাকে বলতে হবে কেন? এছাড়া এ বিষয়ে নিউজ করলে দেখে নেয়ার হুমকি দেন তিনি।
 
 এ বিষয়ে ইউপি চেয়ারম্যান শাকিল আলম বুলবুল বলেন, গাছ কাটার বিষয়ে আমি জানি না। যদি কেটে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত