বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ছোট বোন শেখ রেহানাও সঙ্গে ছিলেন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান।
জানা গেছে, সকাল সোয়া ৭টায় গণভবন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তারা শেখ হাসিনা। সকাল ৭টা ৪২ মিনিটে প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুতে টোল দিয়ে টোল প্লাজা অতিক্রম করে।
এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঘরোয়া সভায় অংশগ্রহণ করবেন। বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানানোর কথা রয়েছে তার। এরপর টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন প্রধানমন্ত্রী।
এমএসএম / জামান
পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান
সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ
ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক
ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার
তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে
মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ
দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার
শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ