ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আজ সড়ক পথে পদ্মা সেতু দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন রাষ্ট্রপতি 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১১:৫০

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শুক্রবার (৭ অক্টোবর) সড়কপথে পদ্মা সেতু পাড়ি দিয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া  যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবদীন জানান, সে সময় রাষ্ট্রপতির সাথে থাকবেন তার স্বজন ও রাষ্ট্রপতির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

বঙ্গভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে দুপুর পৌনে ২টায় রাষ্ট্রপতির যাত্রা করার কথা রয়েছে। রাষ্ট্রপ্রধান জাতির পিতার সমাধি সৌধে উপস্থিত হওয়ার পর রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানাবেন স্থানীয় নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মতর্কারা। 

রাষ্ট্রপতি হামিদ সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশগ্রহণ করবেন। মোনাজাত শেষে মহামান্য রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরে রাষ্ট্রপতি মোটর শোভাযাত্রা সহকারে জাতির পিতার সমাধি সৌধস্থল টুঙ্গিপাড়া থেকে কালনা সেতু এলাকা পরিদর্শন করবেন।

সেখান থেকে মাদারীপুর জেলার শিবচরে মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত এবং মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ও মসজিদ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৭টার পরে শোভাযাত্রা সহকারে ঢাকা ফেরার কথা রয়েছে।

সূত্র : বাসস 

প্রীতি / জামান

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১