ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ঢাকা আসছেন ব্রুনাইয়ের সুলতান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১১:৫৭

আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ ঢাকায় আসছেন। প্রথম বারের মতো ঢাকা সফরে আসছেন তিনি। সুলতানের ঢাকা সফরকালে ৪ টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।

ব্রুনাইয়ের সুলতান ঢাকা সফরকালে আগামী ১৫ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। একই দিন রাষ্ট্রপতি দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

সুলতানের সফরকালে কর্মী নিয়োগ, জ্বালানি, বাণিজ্য, কৃষি ও মৎস্য খাতে সহযোগিতা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সঙ্কট চলছে। সে কারণে ব্রুনাই থেকে জ্বালানি তেল আমদানি করতে আগ্রহী বাংলাদেশ।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ২৯ আগস্ট ব্রনাই সফর করেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালে ব্রুনেই সফর করেছিলেন। সে সময় ব্রুনাইয়ের সুলতানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। তবে কোভিড-১৯ পরিস্থিতিতে সুলতানের সফর বিলম্বিত হয়।

 

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১