ব্রাহ্মণবাড়িয়ায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ড
যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। আগুনে পুড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর দুপুর ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আশরাফুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে একটি প্রাইভেটকার জেলা শহরের দিকে আসছিল। পথিমধ্যে সুহিলপুর এলাকায় আসার পর প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। এ সময় গাড়িটিতে চালক ছাড়া আর কোনো আরোহী ছিলেন না। তবে চালক অক্ষত আছেন। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লেগছে।
এমএসএম / জামান
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ক্লোন করে ভুয়া নিয়োগ: মূলহোতা আব্দুস সালাম গ্রেফতার
চাঁদপুরে ১০ বছর বয়সেই কুরআনের হিফজ সম্পন্ন করল আশ্রাফ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক
Link Copied