ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

নভেম্বরে দুটি দেশ সফর করবেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৩:৫২

আগামী নভেম্বরে দুটি দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য মিসরের শারম আল শেখ এবং দ্বিপক্ষীয় সফরে জাপান যাবেন তিনি। একাধিক কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (৭ অক্টেবার) এ বিষয়ে সরকারের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, জলবায়ু শীর্ষ সম্মেলনে সবসময় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করে থাকেন। গত বছর গ্লাসগোতে ২৬তম সম্মেলনে তিনি উপস্থিত ছিলেন। এবারও আয়োজক দেশ মিসরে তিনি যাচ্ছেন।

আগামী ৬-৭ নভেম্বর মিসর সফরের সময়ে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে বলে জানা গেছে। এদিকে সবকিছু ঠিক থাকলে জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৯ নভেম্বর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। জাপান হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার এবং এই সম্পর্ককে আমরা ‘স্ট্র্যাটেজিক’ স্তরে নেওয়ার বিষয়ে আলোচনা করছি।

এদিকে অক্টোবরে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ঢাকায় আসছেন। আগামী ১৪ অক্টোবর তিন দিনের সফরে তিনি ঢাকা আসবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তিনি ঢাকা আসছেন বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

প্রীতি / প্রীতি

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার