ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিরামপুরে জুয়া খেলার অপরাধে গ্রেফতার ১১


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ৪:১৪
দিনাজপুরের বিরামপুরে জুয়া খেলার অপরাধে ১১ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
 
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার হাবিবপুর বাজারের সাইফুল ইসলামের ছেলে সিহাব, কোচগ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম, মৃত হাকিম মণ্ডলের ছেলে মসফিকুর, আনিছুর রহমান রহমানের ছেলে মোর্শেদুল, আ. রবের ছেলে সাহেব ওরফে বুধা, আকবর হোসেনের ছেলে মামুনুর রশিদ, মজিবর রহমানের ছেলে রাশেদুল, মোকলেছুর রহমানের ছেলে মশারব, সামছুল ইসলামের ছেলে মাসুদ রানা, আবুল কালামের ছেলে মামুন এবং একই গ্রামের ওবাইদুর রহমানের ছেলে এম এ মাহমুদ।
 
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের শাখা যমুনা নদীর ওপর নির্মিত কাঠের ব্রিজের পশ্চিম পাশে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে একজন এবং দিওড় ইউনিয়নের কোচগ্রামে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
 
তিনি বলেন, তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি পৃথক দুটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১১ জনের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্তদের শুক্রবার সকালে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, আটককৃত ১১ জনকে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সামাজিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত