ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

প্রধানমন্ত্রীর সাথে ডঃ নুরুন নবীর সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১০-২০২২ রাত ১২:১১

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডঃ নুরুন নবী গত ২৮ সেপ্টেম্বর ভার্জিনিয়াতে একটি হোটেলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। অন্যান্য বিষয়ের সঙ্গে ডঃ নবী মাননীয় প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের কার্যক্রম অভিহিত করেন। ডঃ নবী মাননীয় প্রধানমন্ত্রীর হাতে বঙ্গবন্ধুর উপর দুটি ইংরেজি এবং দুটি বাংলা ভাষায় তাঁর রচিত চারটি বই তুলে দেন। মাননীয় প্রধানমন্ত্রী ডঃ নবীকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর উপর ইংরেজিতে লেখা বইয়ের উপর গুরুত্ব আরোপ করেন। ডঃ নবী যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, রাশিয়া বঙ্গবন্ধু পরিষদ এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকের যৌথ উদ্যোগে গত বছর প্রকাশিত ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ স্মারক গ্রন্থে শুভেচ্ছা বাণী প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ডঃ নবী মাননীয় প্রধানমন্ত্রীকে আরও জানান যে বঙ্গবন্ধু পরিষদ ক্যালিফোর্নিয়া শাখা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-বার্কলে ক্যাম্পাসে বঙ্গবন্ধু রিসার্চ বৃত্তি চালু করেছে। আগামী স্প্রিং সেমিস্টার থেকে বঙ্গবন্ধুর রাজনৈতিক/জীবন আদর্শ অথবা বাংলাদেশের উপর কোন বিষয়ে যে কোন গ্র্যাজুয়েট স্টুডেন্ট গবেষণা করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর উপর ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া-বার্কলে (UC-Berkeley) ক্যাম্পাসে গবেষণা বৃত্তি প্রতিষ্ঠার কথা জেনে সন্তোষ প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান। আলোচনায় ডঃ নবীর সঙ্গে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্মানীত উপদেষ্টা জনাব দারা বিল্লাহ ও জনাব মোরশেদ আলম এবং ক্যালিফোর্নিয়া ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ রবি আলম।

এমএসএম / এমএসএম

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০

চার খুনের তদন্তে নতুন কমিশনার, বললেন গাফিলতির কোনো সুযোগ নেই

নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী

৯ জনের মরদেহ দেশে এসেছে, বাকি ৭ জনকে শনাক্ত করার কাজ চলছে

‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারেনি’

নেপালের বন্যায় শোক ও সহায়তার বার্তা সংসদের, সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব

পরিবারের সুখের আশায় বিদেশযাত্রা, ফিরলেন কফিনবন্দি হয়ে

নেপালে কোনো বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাইনি, পেলে ব্যবস্থা নেব

বিভিন্ন এলাকায় আকস্মিক-ঝটিকা অভিযানের উদ্যোগ ডিএসসিসির

মালয়েশিয়ায় শ্রমবাজার : ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ

জিপিএ-৫ চূড়ান্ত অর্জন নয়, সামনে কঠিন পথ : ডাকসু জিএস ফরহাদ

বৃষ্টি বাড়লে বাড়তে পারে তিস্তা-ধরলা-দুধকুমারের পানি

দেশব্যাপী বিশেষ অভিযানে ৫৩ হাজার ৫১৮ জন গ্রেপ্তার