নগরকান্দায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন
ফরিদপুরের নগরকান্দায় জামাইয়ের হাতে শাশুড়ি খুন হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৭ অক্টোবর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নগরকান্দা থানার লস্করদিয়া ইউনিয়নের সাভার গ্রামের ইদ্রিস মাতুব্বরের জামাতা ইউনুছ মোল্যা, পিতা- মো. ইরান মোল্যা, সাং- বিনোদপুর, থানা- মোহাম্মদপুর, জেলা-মাগুরা-এর স্ত্রী শিউলি বেগম তার কাছে না ঘুমিয়ে শাশুড়ির কাছে ঘরে ঘুমায় এবং তাকে ঘরের বারান্দায় ঘুমাতে দেয়। এতে িএস ক্ষুব্ধ হয়। রাত ১টার দিকে শাশুড়ি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গিয়ে আসার পর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। তখন জামাই ইউনুছ মোল্যা ঘরের দরজা ধাক্কাধাক্কি করে স্ত্রী শিউলি বেগমকে ডাকাডাকি করে।
এ সময় শাশুড়ি রহিমা বেগম (৫৫) ঘরের দরজা খুললে তার মেয়ের জামাই ইউনুছ মোল্যা ঘরের মধ্যে প্রবেশ করে তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে রহিমা বেগমের গলার ডান পাশে সজোরে আঘাত করলে প্রচুর রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই রহিমা বেগম মারা যান। ঘটনার পর ঘাতক জামাই ইউনুছ মোল্যা রাতের অন্ধকারেই পালিয়ে যায়।
এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিল হোসেন বলেন, আমরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied