বিরামপুরে বাল্যবিবাহের অপরাধে বরের কারাদণ্ড, কনেপক্ষকে অর্থদণ্ড
দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাল্যবিবাহের অপরাধে বর মওলাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বাল্যবিবাহ দেবেন না মর্মে মেয়ের দাদি ও ফুফুর কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
শুক্রবার (৭ অক্টোবর) রাতে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার এ সাজা ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত বর পার্শ্ববর্তী ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির মগলিশপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে মওলা (১৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিরামপুর পৌর শহরের চকপাড়া (শাহিনপুকুর) মহল্লায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ইউএনও পরিমল কুমার সরকার পুলিশ নিয়ে মেয়েটির বাড়িতে যান ও বিয়ে বন্ধ করে দেন। সে সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বর-কনে, কাজী ও বরযাত্রীসহ অনেকে বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে কনের অভিভাবকের সাথে কৌশলে কথা হলে বর ও কনেকে সেখানে হাজির করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, মওলার সঙ্গে মেয়েটির বিয়ের প্রস্তুতি চলছিল। বরপক্ষ সন্ধ্যায় কনের বাড়িতে উপস্থিত হয়। কনের বয়স ১৪ বছর ও বরের বয়স ১৮ বছর। বাল্যবিবাহের খবর পেয়ে কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়ে বাল্যবিবাহের অপরাধে বর মওলাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও মেয়েকে অপ্রাপ্ত বয়সে বিয়ে দেয়ার প্রস্তুতির অপরাধে কনের অভিভাবককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
ইউএনও আরো বলেন, বাল্যবিবাহের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। এজন্য সাধারণ মানুষকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নূর আলম বলেন, এই বাল্যবিবাহ বন্ধ হওয়ার পাশাপাশি বরের সাজা হওয়ায় অন্য অভিভাবকরা সচেতন হবেন।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বলেন, কারাদণ্ডপ্রাপ্ত মওলাকে শনিবার সকালে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি