সাতকানিয়ায় কেঁওচিয়ার জমিরকে হত্যা করা হয়নি : ময়নাতদন্তের রিপোর্ট
হত্যা নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আমির হোসেন (১৯)। ৪১ দিন পর কবর থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্ত করা হলেও সেখানে হত্যাকাণ্ডের কোনো আলামত মেলেনি। ময়নাতদন্ত রিপোর্টে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা বলা হয়েছে। শনিবার (৮ আগস্ট) এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এবং পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম।
আগামী কয়েক দিনের মধ্যে বিষয়টি নিয়ে আদালতে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
সূত্রে প্রকাশ, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা আমিরকে পারিবারিকভাবে কবরস্থ করার অন্তত এক মাস পর হত্যার অভিযোগ ওঠে। ভাই জমির উদ্দিন সাতকানিয়া থানায় একটি অপমৃত্যুর মামলাও করেন পরিবারের সদস্য। পরে আদালতের নির্দেশে মৃত্যুর ৪১ দিন পর গত ১২ জুন বেলা ১১টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কাজিরপাড়া এলাকায় কবরস্থান থেকে মৃতদেহ তুলে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, সম্প্রতি আমরা আমির হোসেনের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছি। তাতে তাকে হত্যার কোনো আলামত মেলেনি। গলায় ফাঁসে তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আমরা অচিরেই আদালতে প্রতিবেদন দেব।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ময়নাতদন্তের রিপোর্টেও আত্মহত্যা বলে শনাক্ত হয়েছে। এখন পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন