ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

স্ক্রিনশট বন্ধ হলো হোয়াটসঅ্যাপে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১:৪৩

ব্যবহারকারীদের সুবিধার্থে প্রতিনিয়তই নানা ফিচার চালু করছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ। সম্প্রতি নতুন আরেকটি ফিচার এনেছে মেসেজিং অ্যাপটি। নতুন ফিচারে ব্যবহারকারীর তথ্য আরও গোপন থাকবে। 

কেউ ছবি অথবা ভিডিও পাঠালে সেটির স্ক্রিনশট নিতে পারবেন না অপর ব্যক্তি। কোনো ছবি বা ভিডিও  ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠালে চ্যাটের অপর প্রান্তের ব্যক্তি সেই মেসেজ একবার দেখার পর তা অদৃশ্য হয়ে যাবে। 

কয়েক মাস আগেই এই ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। কিন্তু এতদিন এই মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখা যেত। তবে এবার সেটা আর করা যাবে না। শুধু স্ক্রিনশট নয়, ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ করেছে মার্কিন মেসেজিং কোম্পানিটি।

তবে এতদিন স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে এই মেসেজগুলো সেভ করে রাখা যেত। আপাতত বেটা ভার্সনে এই ফিচার যুক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে শিগগিরই স্ট্যাবল ভার্সনেও এই ফিচার যুক্ত হবে। তার পরেই সব গ্রাহক এই সুরক্ষা ফিচার নিজের ফোনে ইনস্টল করতে পারবেন।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা