ইনফিনিক্সের সাথে জিতুন কক্সবাজার ভ্রমণের সুযোগ
অক্টোবর মাসের জন্য নতুন অফারের কথা ঘোষণা করেছে বাংলাদেশি তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড, ইনফিনিক্স মোবাইল। ৫ অক্টোবর, ২০২২ থেকে শুরু হওয়া অফারটি চলবে ২৫ অক্টোবর, ২০২২ পর্যন্ত। থাকছে দারুণ সব পুরস্কার জেতার সুযোগ।
ক্যাম্পেইনের প্রধান আকর্ষণ এবং প্রথম পুরস্কার হলো পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে দুইজনের ভ্রমণ। বিজয়ী ব্যক্তি তার পার্টনার বা প্রিয়জনকে সাথে নিয়ে কক্সবাজার ভ্রমণের সুযোগ পাবেন। অন্যান্য পুরস্কারের মধ্যে আছে ১,০০০ টাকা পর্যন্ত মোবাইল রিচার্জ।
যেকোনো ইনফিনিক্স হ্যান্ডসেট কেনার পর, ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্য ক্রেতাদের নিজের ব্যক্তিগত মোবাইল থেকে ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। একটি অনলাইন লটারি সিস্টেমের মাধ্যমে বিজয়ীদের বেছে নেওয়া হবে। ক্যাম্পেইনে অংশ নেওয়া প্রত্যেক ক্রেতাই নিশ্চিতভাবে কোনো না কোনো উপহার পাবেন।
ক্যাম্পেইনে অংশ নেওয়ার প্রক্রিয়া ও এসএমএস পাঠানোর ফরম্যাট সম্পর্কে জানা যাবে ইনফিনিক্স আউটলেট থেকে। ফিরতি এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ক্রেতাদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠানোর আগে অংশগ্রহণকারীদের এসএমএস পাঠানোর প্রাথমিক শর্তগুলো পূরণ হচ্ছে কি না তা দেখে নিতে হবে।
এছাড়া, নোট ১২ সিরিজ ও হট ১২ সিরিজের ক্রেতারা অতিরিক্ত পুরস্কার হিসেবে পাবেন একটি ওয়্যারলেস হেডফোন ও একটি ইনফিনিক্স টি-শার্ট। শুধু ইনফিনিক্সের অফিশিয়াল ব্র্যান্ড আউটলেট থেকে পণ্য কেনা ক্রেতারাই এই অতিরিক্ত পুরস্কার পাবেন। আরও বিস্তারিত তথ্যের জন্য, চোখ রাখুন ইনফিনিক্সের ফেসবুক পেজে।
ব্র্যান্ড হিসেবে ইনফিনিক্স সবসময় তরুণদের, বিশেষত বাংলাদেশি গেমিং কমিউনিটির প্রয়োজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসেছে। তরুণদের জন্য সাশ্রয়ী মূল্যে চমৎকার সব ফোন নিয়ে এসেছে কোম্পানিটি। ভোক্তাদের সাথে যুক্ত থাকার জন্য তারা নিয়মিত নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। এই ক্যাম্পেইনটিও তার একটি অংশ।
প্রীতি / প্রীতি
বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা
এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে
ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!
নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক
শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের