ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি
স্বপ্নের মতোই এবারের কোপা আমেরিকা কাটাচ্ছেন লিওনেল মেসি। এখন অবধি যা চেয়েছেন প্রায় তাই যেন পেয়েছেন আর্জেন্টিনার এই মহাতারকা। দল উঠে এসেছে ফাইনালে। আগামী রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায় ফাইনালে প্রতিপক্ষ ব্রাজিল। চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়াইয়ের আগে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি।
এবার কোপায় অবশ্য আরও কিছু রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। তবে সামনে স্পেশাল দুটোর হাতছানি। যদিও এরমধ্যে একটি রেকর্ড স্পর্শ নিশ্চিত হতে যাচ্ছে, আরেকটি রীতিমতো অসম্ভব বলা যায়!
১. কোপার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলেই যুগ্মভাবে চিলির সার্জিও লিভিংস্টোনের সঙ্গে এই টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করবেন তিনি। এবারের টুর্নামেন্টের শুরুতে মেসির ম্যাচ সংখ্যা ছিল ২৭টি। ফাইনালে নামলেই হবে ৩৪টি।
২. কোপা আমেরিকায় সব মিলিয়ে মেসির গোলসংখ্যা ১৩টি। ব্রাজিলের জিজিনহো ও স্বদেশী নরবের্তো রদরিগেজের টুর্নামেন্ট রেকর্ড গোল থেকে চারটি কম। যদিও ফাইনালে চার গোল অনেকটা অসম্ভবই।
এটা তো রেকর্ডের হাতছানি। এবারের কোপায় ইতোমেধ্যে ব্যক্তিগত কিছু রেকর্ড গড়ে ফেলেছেন মেসি। চলুন সেই রেকর্ডে চোখ রাখি-
# জাতীয় দলের এক সময়ের সতীর্থ হাভিয়ের ম্যাসচেরানোকে (১৪৭) পেছনে ফেলেন তিনি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড এখন মেসির। ১৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
# ম্যাসচেরানোকে পেছনে ফেলে সবচেয়ে বেশিবার (৬) কোপা আমেরিকায় খেলার রেকর্ড এখন মেসির দখলে।
# সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে লাউতারো মার্টেনেজের গোলটি ছিল এই টুর্নামেন্টে মেসির পঞ্চম অ্যাসিস্ট। কোন ফুটবলারের পা থেকে একটি কোপা আমেরিকায় এর থেকে বেশি গোলের পাস আসেনি।
এমএসএম / এমএসএম
এবার মেসির রেকর্ডে নজর এমবাপের
উজবেকিস্তানকে বিশ্বমঞ্চ চেনাল কলম্বিয়া
২০৩০ বিশ্বকাপে খেলবেন কি না, জানিয়ে দিলেন মেসি
তানজিদের পর ফিরলেন সাইফ, শুরুতেই দুই ওপেনারের বিদায়
ফ্রান্সের দুর্দান্ত সূচনা, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট
বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা
মেসির পায়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক, ছুঁলেন ক্লোসাকে
ফুটবলপ্রেমীদের জন্য মহোৎসব, একদিনে মাঠে নামছে তিন তারকা
‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’
রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান
পিছিয়ে পড়েও ডাচদের রুখে দিলো এশিয়ার পরাশক্তি জাপান