ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২২ বিকাল ৫:১৬

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে দেশীয় অস্ত্র ও মাদকসহ কুখ্যাত দুই সন্ত্রাসীকে আটক করেছেন র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (৮ অক্টোবর) ভোররাতে উপজেলার চেঁচড়া সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৩টি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড গুলি, ৬ বোতল বিদেশি মদ এবং ৪  বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।

আটককৃতরা হলো- উপজেলার চেঁচড়া গ্রামের মো. আক্কাস আলীর ছেলে মো. হৃদয় আলী (২৬) এবং একই উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আমজাদ মণ্ডলের ছেলে শাকিল মণ্ডল ওরফে বাঘা (২১)। 

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মোস্তফা জামান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারত থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক আমদানি করে দেশের বিভিন্ন স্থানে অপরাধী ও মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী বলেও জানান তিনি। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে। 

পরে আটককৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দাযের করা হয়েছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার