ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ৮-১০-২০২২ রাত ৯:২১

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁওয়ে পৌরসভার সাহাপুর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা সোহেল রানা।

এসময় সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল , বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন সরকার, জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক থানা কমান্ডার মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বাংলাদেশ যুব মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসরীন সুলতানা ঝরা, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শরিফ উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব, বীর মুক্তিযোদ্ধা সন্তান আওয়ামীলীগ নেতা আহসান হাবীব টিপু, সোনাগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহের নেগার সোনিয়া, নবনির্বাচিত সন্তান কমান্ডের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি হাজী বেলায়েত, সাংগঠনিক সম্পাদক আলেয়া আক্তারসহ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মো. বিল্লাল হোসেনকে সভাপতি ও মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এর আগে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের নব নির্বাচিত সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদককে মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল

জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন

পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি

ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী

সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু

উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন

টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন