ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে চায়ঃ শাজাহান খান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৯-১০-২০২২ দুপুর ১২:৩৫
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনাকেও হত্যা করে বিএনপি ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। তিনি বলেন, তারা (বিএনপি) ভোটের রাজনীতি করতে চায় না, তারা গণতন্ত্র মানে না। বিএনপি একটি নষ্ট দল।
 
শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা সরকারি ভাদাই জিএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, হরতালের নামে পেট্রল বোমা দিয়ে বিএনপি মানুষ পুড়িয়ে মেরেছে, গাড়ি পুড়িয়েছে, বাড়ি পুড়িয়েছে। কিন্তু দেশের মানুষ সে হরতাল সফল করতে দেয়নি। এখনো আন্দোলনের নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। তাদের মনে দেশপ্রেম নেই, তারা লুটপাটের রাজনীতি পছন্দ করে। দেশ স্বাধীনের ৫০ বছর পর বেগম খালেদা জিয়া নিজেকে মুক্তিযুদ্ধা দাবি করে বীর মুক্তিযুদ্ধাদের অপমান করেছেন।
 
তিনি আরও বলেন, ক্ষমতায় এসেই বিএনপি স্বাধীনতাবিরোধী জামায়াতকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে ওই জামায়াত নেতাদের ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করেছে।
 
সম্মেলনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বরেন, বিএনপি এ দেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়। ‘বাংলাদেশের জনগণ সরকারের বোঝা’-মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ সরকারের বোঝা নয়, শক্তি। বাংলাদেশের অধিকাংশ জনগণ শেখ হাসিনাকে ভালোবাসে, সমর্থন করে। তারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়।
 
তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, ফক ফক না করে নির্বাচনে আসুন। গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে।
 
এর আগে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি সম্মেলন উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আব্দুল মতিন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।
 
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, সাখাওয়াত হোসেন সুমন খান, সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের প্রায় ২০ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ