ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন মোস্তাকিমকে বিরামপুরে সংবর্ধনা


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৯-১০-২০২২ দুপুর ১:২০
ভারতের আসাম গোহাটিতে অনুষ্ঠিত সাউথ এশিয়া রিজিওনাল জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ (অনুর্ধ্ব-১৫) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া মোস্তাকিম নিজ এলাকায় ফিরলে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও মোস্তাকিমের প্রিয় সংগঠন বিরামপুর ব্যাডমিন্টন একাডেমী ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে।
 
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষে মোস্তাকিমকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানান এবং সেইসাথে দশ হাজার টাকার চেক সন্মাননা হিসেবে উপহার দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার। এর আগে ঢাকা থেকে ফেরার পথে রেলগুমটিতে মোস্তাকিমকে বরণ করে নেন উপজেলা ব্যাডমিন্টন একাডেমীর সদস্যরা। বরণ শেষে মোস্তাকিমকে খোলা জীপে নিয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা করা হয়। এ সময় সাধারণ মানুষ এ কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড়কে স্বাগত জানান।
 
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, আমরা খুব গর্বিত এবং আনন্দিত। বিরামপুরের ছেলে মোস্তাকিম বাংলাদেশের মুখ উজ্জল করেছে, দেশের পতাকা বিদেশের মাটিতে উড়িয়েছে এবং দেশের ভাবমূর্তি উজ্জল করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গর্ববোধ করছি। তাকে সংবর্ধনা দিতে পারা আমাদের জন্য গৌরবের। অভিনন্দন মোস্তাকিম। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অতীতের মত সব ধরনের সহযোগিতা করা হবে। বিরামপুর তথা দেশের মুখ উজ্জ্বলকারী মোস্তাকিম দেশের জন্য, আগামীতে আরও ভাল কিছু বয়ে আনবে এই প্রত্যাশা করছি।
 
উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার, উপজেলা ব্যাডমিন্টন একাডেমীর সভাপতি সাইনুর আলম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, সহ-সভাপতি নাজমুজ সাকিব সোহেল, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, উপজেলা ক্রীড়া সংস্থা, মোস্তাকিমের বাবা ও পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত