ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জেলার পাঁচবিবিতে পর্নো ভিডিও সরবরাহে ৬ যুবক আটক


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২২ বিকাল ৭:৩
জয়পুরহাটে শিক্ষার্থী ও কিশোরদের কাছে পর্নো ভিডিও সরবরাহের অভিযোগে ৬ যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ পর্নোগ্রাফি থাকা ডিভাইস জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫টি কম্পিউটার মনিটর, ৪টি কম্পিউটার সিপিইউ, একটি ল্যাপটপ, ৮টি হার্ড ডিস্ক, ৪টি কি-বোর্ড, ৬টি মাউস, ৬ সেট বিভিন্ন ক্যাবল, ৭টি মোবাইল, ৭টি মেমোরি কার্ড, ৩৭টি পেন ড্রাইভ রয়েছে। 
 
রোববার (৯ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প এ তথ্য জানায়। এর আগে শনিবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
 
জয়পুরহাট র‌্যাব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব শনিবার রাত ৯টার দিকে শালাইপুর বাজারের কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালায়। এ সময় দোকানের কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে অশ্লীল ভিডিও পাওয়া যায়। এসব ভিডিও এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থী ও কিশোরদের মধ্যে সরবরাহ করা হতো বলে অভিযোগ পাওয়া গেছে। 
 
অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী জাকারিয়া হোসেন ওরফে জাকির (৩০), জামিল হোসেন (২৫), আব্দুল কাদের (২৬), স্বপন (৩০), শাকিল চৌধুরী (২৪) ও রাজু হোসেনকে (২৪) গ্রেপ্তার করা হয়। তারা পাঁচবিবি উপজেলার রুনিহালী, বাঁশখুর ও ঢাকার পাড়া এলাকার বাসিন্দা।
 
র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, আটককৃত ছয়জনের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচবিবি থানায় মামলা করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার