ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে অ্যাপে


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১১:৪২

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের জন্য ‘ডিএল চেকার’ নামে নতুন একটি অ্যাপ গুগল প্লে স্টোরে প্রকাশ করেছে। এই অ্যাপের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের অগ্রগতি জানা যাবে।

রবিবার (৯ অক্টোবর) বিআরটিএর ১ লাখ ৭২ হাজার ফলোয়ারের একটি ফেসবুক পেজ থেকে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। সেখানে প্লে স্টোরে থাকা তাদের অ্যাপটির লিঙ্ক (https://play.google.com/store/apps/details?) দিয়ে লেখা হয়- ২০২১ সালের জুলাই মাস বা তার পরে যারা ড্রাইভিং লাইসেন্সের বায়োমেট্রিক দিয়েছেন, তাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টিংয়ের স্ট্যাটাস জানা যাবে।

বিআরটিএ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লাইসেন্স প্রত্যাশীদের সুবিধার্থে বিআরটিএর জন্য অ্যাপটি তৈরি করেছে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। এর আগে এমন একটি অ্যাপ ছিল, যেটি তৈরি করেছিল বিআরটিএর আগের ঠিকাদার প্রতিষ্ঠান টাইগার আইটি।

ড্রাইভিং লাইসেন্স আসল নাকি নকল তাও যাচাই করা যায় এই অ্যাপের মাধ্যমে। বিষয়টি নিশ্চিতের জন্য এই প্রতিবেদক নিজের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপের মাধ্যমে যাচাই করে করে দেখেছেন। অ্যাপটি লাইসেন্সের সব তথ্য সঠিকভাবে দেখাতে সক্ষম হয়েছে। অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স নম্বর বা বিআরটিএর রেফারেন্স নম্বর ইনপুট দিতে হবে।

বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. আব্দুল্লাহ আল-মামুন বলেন, আগে টাইগার আইটির একটি ডিএল চেকার অ্যাপ ছিল। তাদের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে। আমাদের নতুন ভেন্ডর প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স। তারা এই অ্যাপটি তৈরি করেছে। কারণ, তাদের সঙ্গে আমাদের চুক্তিতেই বিষয়টি ছিল। তাদের অ্যাপটি ডেভেলপ করতে সময় লেগেছে। বর্তমানে অ্যাপটি চালু করা হয়েছে।

তিনি আরও বলেন, অ্যাপটি আরও আগেই তৈরি করা হয়েছে। তবে এখন সম্পূর্ণ করে প্রকাশ করা হলো। ২০২১ সালের জুলাই মাসের পর থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের জন্য বায়োমেট্রিক দিয়েছেন, তাদের সব তথ্য অ্যাপটিতে পাওয়া যাবে।

প্রীতি / প্রীতি

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা