ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১১:৪৪
মানিকগঞ্জে হেরোইনসহ মো. রাজু (২৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। রোববার (৯ অক্টোবর) রাত পৌনে ৯ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার অষ্টোদনা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত কারবারি মানিকগঞ্জ সদর উপজেলার সুরুন্ডি এলাকার মো. আমেজ উদ্দিন ওরফে আমিজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন।
 
সোমবার (১০ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
তিনি জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনায় ডিবির একটি অভিযানিক দল এসআই মো. নাজমুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার অষ্টোদনা এলাকা থেকে এক লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি রাজুকে গ্রেফতার করা হয়।
 
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার