জাতীয় ইভেন্টে অংশগ্রহণকারী বিরামপুর উপজেলার কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা
জাতীয় ইভেন্টে অংশগ্রহণকারী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃতী খেলোয়াড়দের উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দিয়েছে। সোমবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃতী খেলোয়াড়দের হাতে ক্রেস্ট, ফুল ও উপহারসামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, পৌর মেয়র আককাস আলীসহ অন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এর আগে জুনিয়র ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২২ (অনূর্ধ্ব-১৫) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া মোস্তাকিম নিজ উপজেলায় ফিরলে তাকে বরণ করে নেন উপজেলা ব্যাডমিন্টন একাডেমির সদস্যরা। বরণ শেষে মোস্তাকিমকে খোলা জীপে নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কে শোভাযাত্রা করা হয়। এ সময় সাধারণ মানুষ এ কৃতী ব্যাডমিন্টন খেলোয়াড়কে স্বাগত জানান।
সংবর্ধনাপ্রাপ্ত বিরামপুরের কৃতী খেলোয়াড়রা হলেন- তানভীর হোসেন (অধিনায়ক, অনূর্ধ্ব-২০ ফুটবল), জাকারিয়া আলম শান্ত (অনূর্ধ্ব-১৯ ক্রিকেট), শাফায়েত হোসেন অমিত (অনূর্ধ্ব ১৯ ফুটবল), নাজমুল ইসলাম (ব্যাডমিন্টন), কাওছার আলম রক্তিম (বক্সিং), সোহেল রানা (হ্যান্ডবল), সাবিনা ইয়াস্মিন (অধিনায়ক, প্রমিলা ভলিবল), আবির আহমেদ রাসেল (ব্যাডমিন্টন) এবং মোস্তাকিম হোসেন (ব্যাডমিন্টন)। এদের মধ্যে জাকারিয়া, কাওছার ও সাবিনা ঢাকায় জাতীয় দলের ক্যাম্পে অবস্থান করায় তাদের অভিভাবকগণ উপহারসামগ্রী গ্রহণ করেন বলে জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির অন্যতম সদস্য মোস্তাফিজার রহমান মাসুম।
ইউএনও পরিমল কুমার সরকার বলেন, আমরা খুব গর্বিত এবং আনন্দিত। তাদের সংবর্ধনা দিতে পারা আমাদের জন্য গৌরবের। বিরামপুর তথা দেশের মুখ উজ্জ্বলকারী এসব কৃতী খেলোয়াড় দেশের জন্য আগামীতে ভালো কিছু বয়ে আনবে এই প্রত্যাশা করছি।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, উপজেলা ক্রীড়া সংস্থা, স্থানীয় সাংবাদিক ও সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied