সাতকানিয়ায় সকালের সময়ে সংবাদ প্রকাশের জের
দোষীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার ভেতরেই মামলা
চট্টগ্রামের সাতকানিয়ায় দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের জেরে পাহাড় ও সেগুন গাছ কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার ভেতরেই মামলা দিল উপজেলার মাদার্শা রেঞ্জ অফিস। সোমবার (১০ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে মাদার্শা রেঞ্জ অফিস।
এদিকে, দৈনিক সকালের সময়ের অনলাইন ভার্সনে অনুসন্ধানী সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রকৃত জড়িতদের নাম ওঠে এলে আরো ব্যাপক তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে মামলা দিয়েছে বলে নিশ্চিত করেন এওচিয়ার চূড়ামনির বিট অফিসার শফিক।
এওচিয়ার চূড়ামনির বিট অফিসার শফিক আরো বলেন, সরকারি গাছও পাহাড়খেকোদের বিরুদ্ধে আমি এবং আমার সিনিয়র স্যার রেঞ্জ অফিসার মামুন মিয়া স্যার কখনো আপস করি না। তবুও একটি কুচক্রী মহল আমাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে থাকেন। আমি সাংবাদিকদের অনুরোধ জানাব আপনারা আমাদের বিরুদ্ধে কিছু শুনলে সেটা ব্যাপক তদন্ত করেই ব্যবস্থা নেবেন।
তিনি আরো বলেন, দৈনিক সকালের সময় যে অনুসন্ধানী রিপোর্ট করেছে তা আমাদের জন্য ভালো। সেটা পাওয়ার পরই আমরা তদন্তপূর্বক সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেছি। তবে দৈনিক সকালের সময়ের সংবাদে আমাদের বিরুদ্ধে কিছুটা মিথ্যা তথ্য আনা হয়েছে, যা আসলে সঠিক নয়।
এদিকে চূড়ামনির একাধিক স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, শফিল সাহেব আসলেই ভালো মানুষ। তিনিই একমাত্র ব্যক্তি, যিনি কাটা গাছ উদ্ধার করে চমক সৃষ্টি করেছেন এবং অন্যায়কারীর পক্ষে কখনো আপস করেন না।
এমএসএম / জামান
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন
শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied