খানসামায় ১০ বছর পর উপজেলা আ’লীগের সম্মেলন আগামীকাল
অনেক জল্পনা-কল্পনা শেষে ১০ বছর পর আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে খানসামা উপজেলা আওয়ামী লীগ। এ সম্মেলনকে ঘিরে এখন উজ্জীবিত তৃণমূলের কর্মী-সমর্থক ও পদপ্রত্যাশীরা।
এছাড়াও সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত এই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মীরা। কে হবেন সভাপতি? কে হবে সাধারণ সম্পাদক? এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নানা কৌতূহল।
শুধু তাই নয়, উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতাকর্মীরা এখন বেশ উজ্জীবিত। চায়ের দোকান, ক্লাব, অফিসপাড়া, দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলার প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের মধ্যে চলছে টানটান উত্তেজনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমর্থকদের ব্যাপক প্রচারণা। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাদের পছন্দের নেতাকে নিয়ে পোস্ট দিচ্ছেন ফেসবুকে। সব মিলিয়ে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উপজেলাজুড়ে।
জানা গেছে,আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্ ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, পাকেরহাট ডিগ্রি কলেজের সাবেক জিএস ধীমান চন্দ্র দাস, মরহুম আবু হাতেমের ছেলে প্রভাষক আনোয়ার হোসেন রানা এবং সাবেক ছাত্রনেতা প্রমথ চন্দ্র রায়।
খানসামা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন-২০২২ শিশুপার্ক (প্রস্তাবিত) পাকেরহাটে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান ফিজার এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা বেগম রুমি ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম চৌধুরী।
ত্রিবার্ষিক এ সম্মেলনে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ্ এবং সঞ্চালনা করবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন।
এমএসএম / জামান
তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ
কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ
রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা
দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ
লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক
আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ
চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ
ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার
Link Copied