ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

রাজনীতি হলো সমাজসেবায় সবচেয়ে বড় প্লাটফর্ম : চুমকি এমপি


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১০-১০-২০২২ বিকাল ৫:১৮
সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, আমার বাবা এমন একজন মানুষ ছিলেন, যার জন্য অমরা গর্বিত। আমি মনে করি এমন মানুষ প্রতিদিন জন্মগ্রহণ করে না। তাদের জন্মটা মানুষের জন্য, দেশের জন্য, জাতির জন্য। কিন্তু দুর্ভাগ্য, মানুষরূপী পিশাচদের হাতে নিষ্ঠুরভাবে আমার বাবাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। আমার বাবার হত্যাটা অত্যন্ত দুঃখজনক ছিল। তাকে রাজপথে হত্যা করা হয়েছে। কোনো গুলি করে নয়, বোমা মেরে নয়, দিন-দুপুরে ছুরিকাঘাতে প্রকাশ্যে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। ৩৮ বছর পর যে গুণটির জন্য তাকে আপনারা মনে করছেন, তার সবচেয়ে বড় গুণটিই ছিল দেশপ্রেম এবং বিশ্বস্ততা। বঙ্গবন্ধুর অত্যন্ত বিশ্বস্ত একজন সৈনিক ছিলেন। সমাজসেবাকে ব্রতী হিসেবে গ্রহণ করেছিলেন। আমদেরও সেভাবে গ্রহণ করতে হবে।
 
তিনি বলেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমার বাবাকে প্রকাশ্যে যারা খুন করেছিল, যারা আজ গণতন্ত্র নিয়ে কথা বলে তাদের তৎকালীণ রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন। পরে বাবা খুনের মামলার ১৩ আসামির মধ্যে ১২ জনকে তার দলে স্থান দিয়েছেন। তাদের এক খুনি আজম খানকে জাতীয় পার্টির পদ দিয়ে বড় নেতা বানানো হয়েছে। এটা দিয়েই বোঝা যায় তারা সন্ত্রাসকে কিভাবে লালন করেছে সেই সময়।
 
চুমকি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, যে নেতা আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন, যে নেতা আনন্দ উপভোগ করার সময় পাননি, বছরের পর বছর কারারুদ্ধ ছিলেন, তার পরিবারের স্ত্রী-সন্তানরা বাবাকে-স্বামীকে সেভাবে পাননি, অথচ সেই মানুষটিকে হত্যা করা হয়েছে।
 
শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ালী লীগের কার্যনির্বাহী কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন। তারই ফলশ্রুতিতে আজকে আপনাদের সাথে আমি কাজ করতে পারছি। আমার বাবা সব সময় বলতেন রাজনীতি হলো সমাজসেবায় সবচেয়ে বড় প্লাটফর্ম। কাজেই এই রাজনীতি দিয়েই আমরা মানুষের সবচেয়ে বেশি খবরাখবর নিতে পারব। বঙ্গবন্ধুর ত্যাগের ফলে, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, সেই দেশটাকে এখন আমদের গড়ে তুলতে হবে। এটাই হলো আমাদের মূল কাজ।
 
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সমাজের আয়না। আপানার সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। আপনারা ইতিহাসকে আরো বেশি করে তুলে ধরতে পারেন। আপনারা যদি নিজেদের মধ্যে নিজেরাই সম্পর্ক ঠিক রাখতে না পারেন, আপনারা যদি নানা কারণে সমালোচনার শিকার হন, তখন কিন্তু আপনাদের মানুষ সেভাবে আর গুরুত্ব দেবে না। আপনাদের নিজেদের তৈরি করতে হবে। ব্যক্তিত্বের জন্য যে গুণাবলী আছে সেটা শুধু রাজনীতিবিদ নয়, আপনাদের মাঝেও আনতে হবে।
 
সোমবার (১০ অক্টোবর) দুপুরে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাব চত্বরে আগরতলা ষড়যন্ত্র মামলার আহ্বায়ক ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শহীদ ময়েজ উদ্দিনের ৩৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
 
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল, সদস্য অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম, গাজীপুর জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল আমিন, গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান জহির, ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল, সাবকে ছাত্রলীগ নেতা মাকসুদুল আলম প্রমুখ। 

এমএসএম / জামান

মান্দায় গভীর রাতে অভিযানের নামে হিন্দু পল্লীতে পুলিশের তাণ্ডব, আতঙ্কে বাসিন্দারা

মুরাদনগরের জিলানী প্রবাসে নিহত,দ্রুত লাশ পেতে পরিবারের আকুতি

আমির হামজার নামে শত কোটি টাকার মানহানির মামলা

মোহনগঞ্জে দুই বছরের শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

আদমদীঘিতে এক মাদক ব্যবসায়ীর জেল-জরিমানা

রামেক হাসপাতালে হামের প্রাদুর্ভাব: ডা. রফিকুল ইসলাম

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: বিএসটিআই’র অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

‎কুমিল্লায় রেলক্রসিংয়ে নিরাপত্তা জোরদারের দাবিতে জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গজারিয়ায় বিভিন্ন স্থান পরিদর্শনে সংসদ সদস্য কামরুজ্জামান রতন

ব্যক্তিগত কালিমন্দির-বসতভিটা জবর দখলের অভিযোগ সাবেক জাতীয় টিমের নারী ক্রিকেটার একার সংবাদ সম্মেলন

ভাঙারি মাল নিয়ে ঢাকায় যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত কাউনিয়ার দুই যুবক

মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন কে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

ভোলাহাটে মুন্সিগঞ্জ সঃ প্রাঃ বিদ্যালয়ের ১ম রি-ইউনিয়ন অনুষ্ঠিত