ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

উইম্বলডনে নারী এককের ফাইনালে বার্টি-প্লিসকোভা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ১০:৪২

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে উইম্বলডন টেনিস প্রতিযোগিতার এবারের আসর। নিজ নিজ যোগ্যতায় সেমিফাইনালপর্বে জয় নিয়েই ইতোমধ্যে ফাইনালে উঠে গেছেন সময়ের সেরা দুই টেনিস তারকা। নারী এককের প্রথম সেমিফাইনালে আঞ্জেলিক কেরবারকে হারিয়ে অ্যাশলে বার্টি এবং অ্যারেনা সাবালাঙ্কাকে হারিয়ে ক্যারোলিন প্লিসকোভা ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন।

উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন আঞ্জেলিক কেরবারকে হারিয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার ফাইনালে উঠে বিস্ময় তৈরি করেছেন বার্টি। ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে জার্মান তারকা কেরবারকে ৬-৩, ৭-৬ (৭-৩) গেমে হারান বার্টি। ৪১ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন বার্টি। দেশটির সাবেক টেনিস তারকা ইভন গুলাগং কলি তার দুই উইম্বলডন শিরোপার শেষটি জিতেছিলেন ১৯৮০ সালে।

এদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ম্যাচে মেজর কোনো প্রতিযোগিতায় প্রথমবারের মতো সেরা চারে উঠা অ্যারিনা সাবালাঙ্কার বিপক্ষে খেলতে নামেন ক্যারোলিন প্লিসকোভা।

এদিন প্রথম সেটে প্লিসকোভার বিপক্ষে ৫-৭ গেমে জিতে লিড নিয়েছিল সাবালাঙ্কা। তবে দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান প্লিসকোভা। এবার ৬-৪ গেমে জিতে ১-১ সেটে সমতায় ফেরেন তিনি। তাই তৃতীয় সেটটি ছিল জয় নির্ধারণী। এবারো প্লিকোভার বিপক্ষে হেলে পাননি সাবালঙ্কা। একই ব্যবধানে(৬-৪) জিতেন প্লিসকোভা।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলতে যাচ্ছেন ২৯ বছর বয়সী প্লিসকোভা। ২০১৬ সালে ইউএস ওপেনের ফাইনালে জার্মান তারকা আঞ্জেলিক কেরবারের কাছে হেরেছিলেন প্লিসকোভা। ফাইনালে তার প্রতিপক্ষ অ্যাশলি বার্টি, তিনিও এই প্রথম প্রতিযোগিতাটির ফাইনাল খেলবেন।

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড