ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পশ্চিমবঙ্গে ফিরহাদ হাকিমসহ ৪ নেতার জামিন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-৫-২০২১ দুপুর ৩:১

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় নেতা ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমসহ ৪ নেতাকে জামিন দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। শুক্রবার )২৮ মে) দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দেয়া হয়। তবে জামিন দেয়ার সঙ্গে বেশকিছু শর্ত যোগ করে দেয়া হয়েছে। জামিনে মুক্ত হলেও মিডিয়ার মুখোমুখি হওয়া যাবে না। কারণ শর্তের মধ্যে রয়েছে- মামলা সংক্রান্ত কোনো বিষয় মিডিয়ায় বলা যাবে না।

খবরে বলা হয়, মঙ্গলবার ব্যক্তি স্বাধীনতার ওপর জোর দিয়েছিল সুপ্রিমকোর্ট। বৃহস্পতিবার নারদ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টও ওই বিষয়টিকেই প্রাধান্য দিল। এ মামলার সঙ্গে যুক্ত অন্য বিষয়গুলোকে আপাতত সরিয়ে রেখে পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ জানাল, শুক্রবার প্রথমেই গ্রেফতারকৃতদের জামিন সংক্রান্ত মামলার বিচার হবে।

প্রসঙ্গত, নারদকাণ্ডের ঘটনায় গত ১৭ মে ফিরহাদ হাকিমসহ তৃষমূলের শীর্ষস্থানীয় চার নেতাকে গ্রেফতার করে সিবিআই। ওইদিন নিম্ন আদালত গ্রেফতারকৃতদের জামিন দেয় কিন্তু তাতে স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের ওই ভূমিকার সমালোচনা করেছিল ভারতের সুপ্রিমকোর্ট। এরপরই নারদ মামলা নিয়ে হাইকোর্টে ফের শুনানি শুরু হয়।

সূত্র : আনন্দবাজার

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের