ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১২:২

আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বিশ্বজুড়ে লিঙ্গবৈষম্য দূর করতে ২০১২ সালের ১১ অক্টোবর থেকে এ দিবস পালন করা হয়। এবার ‘এখনই সময় ভবিষ্যৎ গড়ার, নিশ্চিত কর নিজের অধিকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বে দিবসটি পালন করা হচ্ছে। মেয়েদের শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা, ন্যায়বিচার ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, বৈষম্য থেকে সুরক্ষা, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এ দিবসের সূচনা করা হয়।

জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্রতি বছর এই দিবসটি পালন করে থাকে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে প্ল্যান ইন্টারন্যাশনাল, ব্র্যাক, ইউনিসেফসহ বেসরকারি সংস্থাগুলো এক মতবিনিময়সভার আয়োজন করেছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস প্ল্যান ইন্টারন্যাশনালের ‘কারণ আমি একজন মেয়ে’ নামক আন্দোলনের ফসল। এ আন্দোলনের মূল কর্মসূচি হলো ‘বিশ্বজুড়ে কন্যাশিশুর পরিপুষ্টি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা’। এ সংস্থার কানাডার কর্মচারীরা এ আন্দোলনকে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত করতে কানাডা সরকারের সহায়তা নেয়। কানাডাই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালনের প্রস্তাব দেয়।

পরে ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এ প্রস্তাব গৃহীত হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। বাংলাদেশ সরকার এই দিবসটি পালনের পাশাপাশি একই লক্ষ্য নিয়ে ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস পালন করে থাকে।

প্রীতি / প্রীতি

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে ‘মুরাসু’, বন্দরে ২ নম্বর সংকেত

সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর

৭ নভেম্বর সব সরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠানে উড়বে জাতীয় পতাকা

সারাদেশে চারদিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

গণপিটুনিতে ১৫ দিনে দশ মৃত্যু, শিশু নির্যাতন নিয়েও উদ্বেগ বিএইচআরএফের

বায়ুদূষণ কমাতে গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়নের তাগিদ

লালবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফলাফল সন্তোষজনক নয় এমন শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ

সংসদে স্পিকারের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

শ্রমিক আন্দোলনে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িত ১১ আ. লীগ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ১৮১০ মামলা

হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু

‘ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়’