ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

শালিখায় বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১২:১১

গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে দ্বিতীয়বারের মতো মাগুরার শালিখা উপজেলার কালীবাড়ী বাজারসংলগ্ন ফটকি নদীতে বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় কালীবাড়ী বাজার কমিটির আয়োজনে এ নৌকাবাইচে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আগত ১০টি নৌকার মধ্যে তুমুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে টেলিভিশন পুরস্কার দেয়া হয়।

প্রীতিপূর্ণ এই নৌকাবাইচ দেখতে নদীর দুধারে ছিল অসংখ্য মানুষের ভিড়। মেলা উপলক্ষে বাজারের বিস্তীর্ণ এলাকাজুড়ে চুড়ি-ফিতা, আইসক্রিম, মিষ্টিসহ বিভিন্ন দোকানের সমাগম ছিল চোখে পড়ার মতো। কালীবাড়ী বাজার ঘাটে বাইচপরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান শ্রী বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে ড. শ্রী বীরেন শিকদার বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আবহমান কাল থেকে নদীর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তাই যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে নৌকাবাইচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ যেন প্রতি বছরই হয় সে চেষ্টা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শ্যামল কুমার দে ,শালিখা থানার অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম, শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, ধনেশ্বরগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শংকর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।

এছাড়াও কালীবাড়ী বাজার বণিক সমিতির সভাপতি মুদাচ্ছের মোল্যা, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, কোষাধ্যক্ষ বাবু হোসেন উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

বড়দিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

উলিপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপি নেতা ও তাঁর স্ত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ, অহত অভিযুক্ত জিয়া পরিষদ নেতাও

নানা দাবী নিয়ে নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময়

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ - বৃদ্ধ কে আটক

জুলাই আন্দোলন ১৭ বছরের সংগ্রামের ফসল: ত্রাণমন্ত্রী

নেত্রকোণায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ শুরু

বাকেরগঞ্জ প্রশাসন ও পৌর বিএনপির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ধুনটে শহীদ আব্দুল মালেক ট্রাস্ট কমপ্লেক্সের ছাদ ঢালাই শুরু

চট্টগ্রামে বন নিধনের মহোৎসব, গার্ড সংকটের অযুহাত

মনপুরায় ইউপি সদস্যের ওপর অতর্কিত হামলা, ভাঙল হাত-পা

‎সরকারের উন্নয়ন প্রচারে ডিসির অবহেলা তথ্য অফিসের মতবিনিময় সভায় সাংবাদিকদের ক্ষোভ