ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ব্রাজিলের মাটিতে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন হতে চান মেসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ১০:৫৬

কোপা আমেরিকার এবারের আসরে একের পর এক নজির গড়েছেন লিওনেল মেসি। হাভিয়ের মাসচেরানোর আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলার রেকর্ড ভেঙেছেন তিনি। প্রথম আর্জেন্টাইন হিসেবে ছয়টি কোপায় খেলে ফেলেছেন। তার আগে কোনও একটি প্রতিযোগিতায় আর্জেন্টিনার কেউ অন্যদের দিয়ে এত গোল করাতে পারেননি। এবারের কোপায় মেসি করিয়েছেন পাঁচটি গোল।

কোপা ফাইনালের আগে কিংবদন্তি তারকার সামনে রয়েছে আরও রেকর্ড ভাঙার হাতছানি। দক্ষিণ আমেরিকার ফুটবলারদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ৩৪টি ম্যাচ খেলার নজির গড়বেন ফাইনালে। এবারের কোপায় মেসি এখন পর্যন্ত গোল করেছেন ছয় ম্যাচে চারটি। ছয়টি কোপা মিলিয়ে তার মোট গোল ১৩টি। আর চারটি গোল করলে তিনি দক্ষিণ আমেরিকার সেরা প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোল করার নজির স্পর্শ করবেন।

মেসি অবশ্য কোনও ব্যক্তিগত মাইল ফলক নিয়ে মাথা ঘামাচ্ছেন না। কোপায় তার একটাই লক্ষ্য এই মুহূর্তে। যে কোনও ভাবে দ‌লকে ব্রাজিলের মাটিতে নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়ন করা। না হলে আবার উঠবে সেই অস্বস্তিকর প্রসঙ্গ। অনেকেই বলতে থাকবেন- মেসি এখন পর্যন্ত দেশকে কোনও ট্রফি দিতে পারেননি। তার যাবতীয় সাফল্য বার্সেলোনার জার্সিতেই। মেসিকে তাই বলতে শোনা গেল, "কোনও ব্যক্তিগত রেকর্ড নয়। আমি একটা জিনিসই চাই। এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফিরতে।'

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড