গলাচিপায় বিদায়ী ওসিকে বিভিন্ন মহলের সংবর্ধনা ও নবাগত ওসিকে বরণ অনুষ্ঠিত
পটুুয়াখালীর গলাচিপা থানার অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা এবং নবাগত অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলামের সঞ্চালনায় গলাচিপা থানার আয়োজনে থানা প্রাঙ্গণে সংবর্ধনায় সভাপতিত্ব করেন দশমিনা-গলাচিপা সার্কেলের কর্মকর্তা মোর্শেদ তোহা।
প্রধান অতিথি হিসেবে ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা আ'লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা টিটো, গলাচিপা পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, বণিক সমিতির সভাপতি হাজী মো. শাহাজাহান, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, গণমাধ্যমকর্মীবৃন্দ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জ এম আর শওকত আনোয়ার ইসলামকে সংবর্ধনা ও নবাগত অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied