কুলাউড়ায় রেলের মালামাল চুরির অভিযোগে যুবক গ্রেফতার
মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল রেলস্টেশনের গোডাউন থেকে প্রায় লাখ টাকার বিভিন্ন মালামাল চুরির সময় মো. আলাল মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোরে রেলওয়ে থানা পুলিশ ও রেলের স্টাফদের যৌথ অভিযানে তাকে বরমচাল রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আলাল ওই এলাকার লেবু মিয়ার ছেলে।
এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসা জব্দ করে পুলিশ। অভিযানের বিষয়টি টের পেয়ে আলালের সাথে থাকা তার তিন সহযোগী পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম বলেন, চোরাই মালামালসহ আটক ওই যুবকের বিরুদ্ধে রেলওয়ে সম্পদ উদ্ধার আইনে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকসাও জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied