৫-০ গোলে জিতবে ব্রাজিল
কোপা আমেরিকার ফাইনালে ‘চিরশত্রু’ আর্জেন্টিনাকে হারানোর ব্যাপারে কঠিন আত্মবিশ্বাসী ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তিনি বলেছেন, মারাকানায় শুধু লড়াই হবে। ব্রাজিল জিতবে ৫-০ গোলে।
দক্ষিণ আমেরিকান নেতাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকে প্রতিবেশী দেশ আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই এমন উত্তেজনা। এটি শুধুমাত্র খেলোয়াড়দের মাঝেই থাকে না। ছড়িয়ে যায় দুই দেশের প্রতিটি অলিতে, গলিতে। সারা বিশ্বের ঘরে-ঘরে। তাতে এভাবে সরাসরি যোগ দেন সর্বোচ্চ পর্যায়ের নেতারাও।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো আরো বলেন, আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো
আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন মেসি-নেইমাররা।
ক্যারিয়ারজুড়ে দেশকে একটা বড় ট্রফি দিতে না পারা মেসির জন্য হাহাকার ঘোচানোর এটি একটি মোক্ষম সুযোগ।
প্রীতি / প্রীতি
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি
রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি
৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ